ছবি: সংগৃহীত
খেলা

আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ

আমার বাঙলা ডেস্ক

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই কড়া অবস্থানের কথা জানাল সরকার। যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপে আইসিসি যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত আরোপ করে, তাহলে তা মানা হবে না।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে, তবে বাংলাদেশ সেই চাপ মেনে নেবে না। নিরাপত্তা ইস্যুতে দেশের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ।

আইসিসি আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প হিসেবে অন্য কোনো দল, বিশেষ করে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে—এমন কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল।

বিশ্বকাপ ইস্যুতে আলোচনার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। বৈঠকে বিসিবির পক্ষ থেকে আবারও স্পষ্ট করে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে কোনো অবস্থাতেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।

এ কারণে লজিস্টিক জটিলতা কমিয়ে গ্রুপ পরিবর্তনের বিষয়েও বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা হয়েছে বলে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা