ছবি: সংগৃহীত
টেকলাইফ

অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করলো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

আমার বাঙলা ডেস্ক

নিরাপত্তার ঝুঁকি থাকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের জন্য অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তের ফলে লেফটেন্যান্ট কর্নেল বা তার ওপরে পদমর্যাদার কর্মকর্তারা কেবল আইফোন ব্যবহার করতে পারবেন।

উচ্চ পদস্থ কর্মকর্তাদের ফোনে হ্যাকিং বা অনুপ্রবেশের ঝুঁকি কমানোর লক্ষ্যেই সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে ইসরায়েলের আর্মি রেডিও এবং জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানা গেছে। তবে এই সিদ্ধান্তের কয়েক সপ্তাহ আগেই গুগল দাবি করেছিল যে, আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ফোন বেশি নিরাপদ।

বর্তমান হামাসের সঙ্গে সংঘর্ষ ও সম্প্রসারিত আঞ্চলিক সংঘাতের আগেও ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে বহুবার হানি পট সাইবার হামলার খবর এসেছে। এ ধরনের হামলায় সেনাদের ডিভাইসকে লক্ষ্য করে করা হয়, যাতে ফোন বা কম্পিউটারে হ্যাকিংয়ের মাধ্যমে সৈন্যদের অবস্থানের মতো গুরুত্বপূর্ণ সামরিক তথ্য চুরি করা যায়। তবে এই নিষেধাজ্ঞা গুগলের জন্য হতাশাজনক খবর হতে পারে বলে ফোর্বস প্রতিবেদনে লিখেছে।

কারণ, ঠিক গত মাসেই গুগল ঘোষণা করেছিল যে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ইনফরমেশন নেটওয়ার্ক অনুমোদন তালিকায় তাদের বিভিন্ন পিক্সেল ফোন অন্তর্ভুক্ত হয়েছে। গুগল তখন বলেছিল, ‘পিক্সেল ফোনগুলো এমনভাবে তৈরি হয়েছে, যাতে বিভিন্ন মিশনের জন্য প্রস্তুত ও নিরাপদ থাকে এবং আমাদের ইকোসিস্টেমের সঙ্গে সাবলীলভাবে কাজ করতে পারে।’ ওই সময় যুক্তরাষ্ট্রের অনুমোদনের এই সার্টিফিকেশনকে গুরুত্বপূর্ণ এক অগ্রগতি এবং বিভিন্ন সংস্থাকে নিরাপদ ও আধুনিক প্রযুক্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে গুগল বর্ণনা করেছিল।

জেরুজালেম পোস্ট লিখেছে, এই পদক্ষেপটি আগের কিছু উদ্যোগেরই ধারাবাহিকতা, যার মধ্যে রয়েছে মোবাইল ব্যবহারের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও সেনাবাহিনীকে সোশাল ইঞ্জিনিয়ারিং কৌশল সম্পর্কে সচেতন করা। ‘সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের সতর্কতা ও অনুশীলন চালাচ্ছে আইডিএফ। অ্যান্ড্রয়েড নিষিদ্ধের সিদ্ধান্তও তারই অংশ,’ লিখেছে পত্রিকাটি।

ইসরায়েল ন্যাশনাল নিউজ বলেছে, নতুন নিয়ম অনুসারে আইফোন ছাড়া কোনো সামরিক মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদিত থাকবে, তবে সামরিক বা কমান্ড সম্পর্কিত কাজের উদ্দেশ্যে ব্যবহার নিষিদ্ধ। যদিও নিরাপত্তা শক্তিশালী ও আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে গত ১৮ থেকে ২৪ মাসে অ্যান্ড্রয়েডে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল, তবুও আইফোনের নিয়ন্ত্রিত ইকোসিস্টেম থাকার কারণে নিরাপত্তার দিক থেকে এখনও এগিয়ে রয়েছে অ্যাপল।

সূত্র: আর্মি রেডিও ও জেরুজালেম পোস্ট

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

শারীরিক সমস্যায় জোকোভিচের হতাশা

দুই দশক পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ। ইউএস ও...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা