সংগৃহীত
বিনোদন

‘চুট্টমাল্লে’ গান গেয়ে এড শিরানের চমক

বিনোদন ডেস্ক

'দেবরা' সিনেমার তেলেগু ভাষার জনপ্রিয় গান 'চুট্টমাল্লে' গেয়ে চমক দেখালেন ‘পারফেক্ট’ খ্যাত ব্রিটিশ গায়ক এড শিরান। ভারতের বেঙ্গালুরুর কনসার্টে গাওয়া সে গান এখন নেটদুনিয়ায় ভাইরাল।

৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো শোনাতে শুরু করেন শিরান। এরপরই ভক্তদের অবাক করে দিয়ে গান ধরেন তেলেগু ভাষার জনপ্রিয় গান 'চুট্টমাল্লে'।

জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত 'দেবরা' সিনেমার 'চুট্টমাল্লে' গান গাওয়ার সময় এড শিরানের সঙ্গে সুর মেলান ভারতের জনপ্রিয় গায়িকা শিল্পা রাও।

দুই দেশের দুই সংগীতশিল্পীর সে স্টেজ পারফরম্যান্স এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতিকে এত সুন্দর করে উদ্যাপন করার জন্য প্রশংসায় ভাসছেন শিরান।

নিজের এক্স হ্যান্ডেলে 'চুট্টমাল্লে' গান শেখার মুহূর্তও শেয়ার করেছেন শিরান। যা দেখে নেটিজেনরা শুভকামনা জানাচ্ছেন গায়ককে।

তেলেগু ভাষায় গান গাওয়ার আগে পাঞ্জাবি ভাষায় গান গেয়েও ভক্তদের মুগ্ধ করেছিলেন শিরান। এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন ব্রিটিশ এ গায়ক।

কনসার্ট নিয়ে ব্যস্ত শিরান আগামী ১২ ফেব্রুয়ারি শিলং এবং ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে কনসার্ট করে ভারত সফর শেষ করবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা