সংগৃহিত
বাণিজ্য
নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য

শুরু হলো ‘তারা উদ্যোক্তা মেলা’

নিজস্ব প্রতিবেদক: শুধু নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের লক্ষ্যে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা-২০২৪’। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের প্রচার ও প্রসারে দুদিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

সারাদেশের ৮৫ জন নারী উদ্যোক্তা এই ‘তারা উদ্যোক্তা মেলা-২০২৪’ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ব্যাংকটি নারী উদ্যোক্তাদের জন্য দ্বিতীয়বারের মতো এই পণ্য প্রদর্শনীর আয়োজন করছে, যেখানে উদ্যোক্তারা কোনো ধরনের খরচ ছাড়াই নিজস্ব স্টল দিতে পারছে। মেলায় অংশ নেওয়া বেশিরভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত।

মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।

২৬ ও ২৭ মার্চ দুইদিন প্রদর্শনীটি সকাল ১০টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া-পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। এছাড়াও মেলায় মেহেদি স্টল, বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুড কোর্ট এবং বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রসহ অন্যান্য স্টল থাকবে।

নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে এসে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর এবং কার্ড পেমেন্ট-সক্ষম প্রযুক্তিগত সহায়তা দেবে। মেলায় কিউআর পেমেন্টের ক্ষেত্রে ক্রেতারা ১৫ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।

এই প্রদর্শনীটি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে পণ্য উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। আয়োজনটি নারী উদ্যোক্তাদের পণ্যের বিক্রি বাড়াতে এবং চলমান ঈদ কেনাকাটার আবহে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করবে।

প্রদর্শনী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, উন্নয়নের অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নারী উদ্যোক্তাদের তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সহায়তা করে থাকে। এই ‘তারা উদ্যোক্তা মেলা’র মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা ঐতিহ্যবাহী পণ্যের প্রসারের সুযোগ পাবেন। দেশব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্যের প্রসারে আমরা প্রতিবছরই এরকম আরও অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছি। এই মেলার আয়োজন দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে আমাদের দৃঢ় প্রতিশ্রুতিকেই তুলে ধরে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা