সংগৃহীত
খেলা

ব্যস্ততায় হোয়াইট হাউজে পুরস্কার নিতে যাননি মেসি

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ফুটবল জাদুকর লিওনেল মেসিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়ার ঘোষণা শনিবারই (৪ জানুয়ারি) দেওয়া হয়েছিল। রাতে ছিল সে পুরস্কার হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান। যেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন নিজ হাতে মেসির গলায় পরিয়ে দিতেন এই পদক।

তবে তা সম্ভব হয়নি। লিওনেল মেসি সে অনুষ্ঠানে যে হাজিরই হননি! পুরস্কার নিতে আর সব প্রার্থীদের সবাই এসেছেন। কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জনসন থেকে শুরু করে হিলারি ক্লিনটন, কেউই বাদ ছিলেন না। তবে মেসি এই অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত।

আট বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এখন মেজর লিগ সকারের অংশ। ২০২৩ সালে তিনি দুই বছরের জন্য যোগ দিয়েছিলেন লিগটির ক্লাব ইন্টার মায়ামিতে।

মেসি গিয়েই সেখানকার ফুটবলে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন। জনপ্রিয়তার তুঙ্গে চলে এসেছে ফুটবল লিগটি। এবার দ্বিতীয় ফুটবলার ও প্রথম পুরুষ ফুটবলার হিসেবে তিনি ভূষিত হন মেডেল অব ফ্রিডম পদকে।

তবে তাকে এ পুরস্কার শুধু ফুটবলীয় কারণে দেওয়া হচ্ছে, বিষয়টি এমন নয়। খেলার বাইরে দাতব্য কাজেও মেসির সম্পৃক্ততা বেশ। তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত, লিওনেল মেসি ফাউন্ডেশনও বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করে। সমাজে এমন অবদানের জন্যই মূলত এই পুরস্কার পাচ্ছেন তিনি।

এ বছর এ পুরস্কার পেয়েছেন কিংবদন্তি বাস্কেটবলার ম্যাজিক জনসন, সমাজকর্মী বনো, গায়ক ইউটু, সাবেক সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটন সহ আরো ১৯ জন। তাদের সবাই গত রাতে বাইডেনের কাছ থেকে এ পদকটি নিয়েছেন। তবে এই অনুষ্ঠানে মেসির উপস্থিতি ছিল না।

তার প্রতিনিধিরা জানান, তার একই সময়ে অন্য একটি কাজ ছিল, যা আগে থেকেই তার সূচিতে ছিল। মূলত এ কারণেই মেসি যেতে পারেননি বাইডেনের এই অনুষ্ঠানে।

ইন্টার মায়ামির ওই বিবৃতিতে বলা হয়, ‘হোয়াইট হাউস ফিফাকে জানিয়েছে, যারা ডিসেম্বরের শেষে ক্লাবকে জানিয়েছিল যে লিওকে এই স্বীকৃতি দেওয়া হবে। লিও ক্লাবের মাধ্যমে, হোয়াইট হাউসে একটি চিঠি পাঠিয়েছিলেন যে, তিনি গভীরভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি পাওয়া একটি বিশেষ অর্জন। কিন্তু সাংঘর্ষিক সময়সূচি ও পূর্বের প্রতিশ্রুতির কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। তিনি এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে তিনি অদূর ভবিষ্যতে দেখা করার সুযোগ পাওয়ার আশা করছেন।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা