খেলা

পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

ক্রীড়া ডেস্ক

ক্যারিয়ারে সবই জিতেছেন বিরাট কোহলি। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ। শুধু বাকি ছিল আইপিএল শিরোপা। ১৭ বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলে তিনবার ফাইনাল খেলেও অধরা ছিল ওই শিরোপা। বুধবার (৪ জুন) পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার অধরা ওই শিরোপা উঁচিয়ে ধরল বিরাট কোহলির বেঙ্গালুরু।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করে বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ উইকেটে ১৯০ রান তোলে।

বিরাট কোহলি ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রান তোলেন। মায়াঙ্ক আগারওয়াল ১৮ বলে ২৪ রান করেন। রজত পতিদার ১৬ বলে ২৬ রান করেন। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে দুই ছক্কায় ২৫ ও জিতেশে শর্মা ১০ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।

জবাবে পাঞ্জাব ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানে আটকে যায়। দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সেট হয়ে ফিরে যান। ওপেনার প্রিয়াংশি আরিয়া ১৯ বলে ২৪ ও প্রবসিমরান সিং ২২ বলে ২৬ করে আউট হন। তিনে নামা জস ইংলিশ ২৩ বলে ৩৯ রান যোগ করেন।

পাঞ্জাবকে শিরোপার পথে টানছিল শশাঙ্ক সিং। তিনি ৩১ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি ছক্কা ও তিনটি চার মারেন। কিন্তু নামান ওধেরার ব্যর্থতা৷ কারণে হেরেছে পাঞ্জাব৷ তিনি ১৮ বল খেলে ১৫ রান করে দলকে বিপদে ফেলে দেন।

পাঞ্জাব এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল। ১১ বছর আগেও প্রীতি জিনতার দলের স্বপ্নভঙ্গ হয়। অন্যদিকে বেঙ্গালুরু ও কোহলির প্রথম আইপিএল শিরোপা উৎসবে উপস্থিতি ছিলেন দলটির সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা