সংগৃহীত
জাতীয়

ঘন কুয়াশায় ঢেকে আছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

পৌষের মাঝামাঝি সময়ে আছি আমরা। উত্তরের বিভিন্ন জেলায় শীত জেঁকে বসেছে, সেসব এলাকায় সূর্যের দেখা পেতে বেলা গড়াচ্ছে। রাজধানী ঢাকাতে সেভাবে শীত আঁচ করা যায়নি গত কয়েকদিন। তবে নতুন বছরের প্রথমদিন বুধবার (১ জানুয়ারি) থেকে গত কয়েকদিনের তুলনায় রাজধানীবাসী শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রাও সে বার্তা দিচ্ছে।

বৃহস্পতিবারও (২ জানুয়ারি) ঢাকাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। সেইসঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরো বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

এদিন সকালে রাজধানীর অনেক এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

মগবাজারের বাসিন্দা তাহমিনা সালমা বলেন, শীত তীব্র হয়ে উঠছে ঢাকায়। ঘন কুয়াশায় যেন ঢাকা পড়েছে এ শহর। নববর্ষের শুরুর দিন থেকেই শীত বেশি পড়তে শুরু করেছে।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। সেইসঙ্গে দুর্ঘটনার শঙ্কা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।

ময়মনসিংহ থেকে রাজধানীর মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা সৌখিন বাসের চালক আমিনুল ইসলাম বলেন, ভোরে যখন গাড়িতে রওনা দিয়েছি তখন দুই হাত দূরের কিছুও দেখা যাচ্ছিল না। গাড়ির গতি কমিয়ে খুব সতর্কতার সঙ্গে চালিয়ে এসেছি। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইটের সাথে ফগ লাইট ব্যবহার করছি।

আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে কুয়াশার যে বৃহৎ চাদর দেখা যাচ্ছে তাকে আবহাওয়াবিদরা ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা বলে অবহিত করেন। এটি মূলত দীর্ঘসময় ধরে স্থায়ী হয়। যেমন গত বছরের জানুয়ারিতে প্রায় দুই সপ্তাহ এমন কুয়াশা ছিল।

তবে ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা এক জায়গায় স্থির থাকে না। যেমন রাজধানীর কোথাও কোথাও সকাল থেকে ঘন কুয়াশা দেখা গেছে, আবার কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, নতুন বছরের প্রথম দিন বুধবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে পাঁচ ডিগ্রিতে নামে; যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (চার থেকে ছয় ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (আট থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, পরিচালন কুয়াশা মানে হলো এটি এক জায়গায় থাকে না। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, এটি ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত উত্তরাঞ্চল দিয়ে। আজ শুধু রাজধানী নয়, উত্তরের রংপুর বিভাগ, রাজশাহীর বড় অংশ, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকা ও নোয়াখালী পর্যন্ত বিস্তৃত। তবে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে কুয়াশা অপেক্ষাকৃত কম আছে। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিন এমন অবস্থা থাকতে পারে। পরে কুয়াশা ও শীত কিছুটা কমতে পারে। পরে আবার তা বাড়তে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা