ছবি-সংগৃহীত
জাতীয়

দেশজুড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট’র কর্মসূচি ঘোষণা

হোসাইন নূর: মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সম্প্রীতির বাংলাদেশকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনটির সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির সূচনা অনুষ্ঠান করা হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ অন্যরা।

নেতৃবৃন্দ জানান, কর্মসূচির কার্যক্রমের মধ্যে রাজধানীসহ সারাদেশে সঙ্গীত, আবৃত্তি, নৃত্যের গ্রন্থিত পরিবেশনা, নাটক এবং সংস্কৃতির সব শাখার শিল্পী-কর্মীসহ বিশিষ্টজনদের সংহতি পর্ব ও আলোচনা থাকবে।

দেশজুড়ে এসব অনুষ্ঠানে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতির সব শাখার শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা যোগ দেবেন বলেও জানানো হয়।

চলমান উন্নয়নের ধারাবাহিকতায় একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সাংস্কৃতিক সংহতির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলেও জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সমাজের সব অংশের মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করে অপশক্তির বিরুদ্ধে সমাজের শুভশক্তির সক্রিয়তা বৃদ্ধি করারও আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন-‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সহ সাধারণ সম্পাদক- আহাম্মেদ গিয়াস, সিনিয়র সহ সভাপতি-ড. মো. সামাদ, সহ সভাপতি-ঝুনা চৌধুরী, সহ সভাপতি- মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক-মাজহারুল হক আহাদ, মানজার চৌধুরী সুইট।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি আক্তারুজ্জামান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা