সংগৃহিত
জাতীয়
দ্বাদশ জাতীয় সংসদ

স্পিকার নির্বাচিত ড. শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক: ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬) দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হবার পর বৈঠক মুলতবি করা হয়। পরে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নব-নির্বাচিত স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

মঙ্গলবার বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে ১ম দিনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই দিনের কার্যসূচির প্রথমেই স্পিকার নির্বাচনের ঘোষণা দেয়া হয়।

এ সময় ডেপুটি স্পিকার একাদশ সংসদের স্পিকার প্রার্থী হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নপত্র তার কাছে জমা আছে বলে ঘোষণা দেন। এসময় স্পিকার হিসেবে নির্বাচিত করার প্রস্তাব উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবটি সমর্থন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী একমাত্র প্রার্থী থাকায় বৈঠকের সভাপতি ডেপুটি স্পিকার বলেন, ‘অন্য কোন প্রার্থী না থাকায় ড. শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে সংসদ কার্যপ্রণালী বিধির-৮ ধারা অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেয়ার বিধান রয়েছে।’

নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা কন্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।

এর মধ্যদিয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর একাদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন শেষ হলো এবং একই সাথে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা