ছবি: সংগৃহীত
জাতীয়

ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে

আমার বাঙলা ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন করতে পারবেন। এই আবেদন করার শেষ তারিখ ১০ নভেম্বর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন:

  • ভোটার এলাকা পরিবর্তনের জন্য ফরম-১৩ যথাযথভাবে পূরণ করতে হবে।
  • পূরণকৃত ফরম স্ব-শরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।
  • ফরমটি ecs.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে ৪ নভেম্বর নির্বাচন কমিশন সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে জমা হওয়া ভোটার স্থানান্তরের আবেদনগুলো প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করার সময়সূচি অনুমোদন করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ফরম-১৩ পূরণ করে নিজ এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা