ছবি: সংগৃহীত
বিজ্ঞান

চাকার ঘূর্ণনে বিশ্ব আজ গ্রামে পরিণত

আমার বাঙলা ডেস্ক

চাকা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। প্রায় ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে নিওথিলিক এবং ব্রোঞ্জ যুগের মধ্যে পরিবর্তনের সময় কাঠের তৈরি ছিদ্র অক্ষ যুক্ত চক্র বা চাকার দেখা পাওয়া যায়। যদিও প্রাচীনতম চাকাটি মেসোপটেমিয়াতে আবিষ্কৃত হয়েছিল। তবে এটি পরিবহনের জন্য নয়, বরং মাটির পাত্র তৈরির জন্য ব্যবহৃত হয়েছিল। চাকা, এক্সেলের সাথে যুক্ত হয়ে প্রাথমিক ধীরগতির যানবাহন থেকে দ্রুত গতির যানে রূপান্তরিত হয়েছে।

মানুষ প্রতিনিয়ত চলার পথকে সহজ করার জন্য চাকাযুক্ত নিত্যনতুন যান আবিষ্কারের মধ্য দিয়ে দূরবর্তী স্থানগুলো কাছাকাছি আসতে থাকে। দূরত্ব কমতে থাকে গ্রাম থেকে গ্রামের, শহর থেকে শহরের, দেশ থেকে দেশের, মহাদেশ থেকে মহাদেশের, গ্রহ থেকে গ্রহের।

প্রাচীনকালে মানুষ ও পশু উভয়ই দেহের ঊর্ধ্বে উঠতে পারেনি। অর্থাৎ ফল পাড়তে পশু ও মানুষ উভয়কেই গাছে উঠতে হতো। কিন্তু মানুষ যখন ঢিল ছুড়ে ফল পাড়তে শুরু করলো, তখন সে দূরের জিনিসকে সহজেই কাছে আনতে সক্ষম হল। মানুষকে আর গাছে না উঠলেও চলে কিন্তু পশুকে এখনও গাছে উঠেই ফল পাড়তে হয়। পশু দূরের বিষয়কে এখনও কাছে আনতে পারেনি। আর মানুষ - গাছের নিচে দাঁড়িয়ে ফল পাড়া থেকে যে দেহ বা শরীরের ঊর্ধ্বে উঠতে পেরেছিল, তা আজ হাজার হাজার মাইল তথা মহাশূন্য, গ্রহ, নক্ষত্রের বিভিন্ন অভিযান, মিসাইল হামলা, মহাশূন্য থেকে ভোট দেওয়া সবই ইন্টারনেটের মধ্য দিয়ে ঘরে বসেই সম্পন্ন করছ।

এভাবে প্রতিনিয়ত যোগাযোগ প্রযুক্তির উত্তোরণের ফলে মানুষ তাঁর শরীরের ঊর্ধ্বে উঠে মস্তিষ্ক বা বুদ্ধি দিয়ে কাজ করতে ও যোগাযোগ রক্ষা করতে পারছে। যোগাযোগের মধ্য দিয়ে যেমন পারস্পরিকতা বা সামাজিকতা তথা সমাজ গড়ে ওঠে, ঠিক তেমনি যোগাযোগের সূত্র ধরে সমগ্র পৃথিবীটাই এক মানবসমাজে পরিণত হয়েছে। এই মানব সমাজে পৃথিবী নামক একটাই গ্রাম আছে। সেই গ্রামে একটাই
চন্দ্র, সূর‌্য মহাশূন্য আছে। তাই কোনো দেশই আজ এই মানবসমাজের বাইরে নয় বা থাকা সম্ভবও নয়। এই মানবসমাজের ভালো- মন্দের উপর সব দেশের ভালো-মন্দ নির্ভরশীল(করোনার মধ্য দিয়ে তা প্রমাণিত)। তাই সমগ্র বিশ্বের প্রত্যেক মানুষকেই বিশ্ব নাগরিক বোধে আসা উচিত। একজন নাগরিকের যেমন দেশের প্রশ্নে কিছু কর্তব্য থাকে,তেমনিভাবে বিশ্ব নাগরিক হিসেবে আমাদের সেই ধরনের বোধ আসা উচিত। সর্বোপরি পৃথিবী নামক গ্লোবাল ভিলেজ তথা বৈশ্বিক এই গ্রামকে স্বাগতম।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা