রাজনীতি

গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমর গণতন্ত্রের পথে পৌঁছাতে পারি।’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘ফুটবল, ক্রিকেট, ক্রিড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনে ও সুসাশন প্রতিষ্ঠায় নির্বাচন একমাত্র পথ, যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেই লক্ষ্যে আমরা আরেকটি সংগ্রাম শুরু করি।’

মির্জা ফখরুল বলেন, ‘জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল খেলা নেমে গেছে। ফুটবল খেলা দেশের খেলা, মানুষের খেলা। এই খেলাকে আবারও জাগ্রত করতে বিএনপি কাজ করছে। ফুটবলকে আবারও জাগ্রত করে তুলতে হবে। যে কাজটি করার কথা জেলা ক্রীড়া সংস্থার সে কাজটি বিএনপি করছে। সারা দেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে বিএনপি।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে শুধু ফুটবলের নয়, দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছেন। জিয়াউর রহমান গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। তার অবদান অপরিসীম।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলা বিএনপির ফুটবল দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দিনাজপুর ও পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও ঢাকা উত্তর বিএনপির আহব্বায়ক আমিনুল হক, সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ারী সাব্বির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা