রাজনীতি

শারীরিক অবস্থা স্থিতিশীল খালেদা জিয়ার, ফিরতে পারেন ছেলের বাসায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতেই ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হবে তাকে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি মানসিকভাবে দৃঢ় আছেন। এরইমধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার কিডনি ও লিভার একসঙ্গে প্রতিস্থাপন করাকে অতিঝুঁকিপূর্ণ মনে করছেন। তাকে বাড়িতে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।’

ডা. জাহিদ বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি মেলায় স্থানীয় সময় রাত ৯টার দিকে খালেদা জিয়াকে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হবে। সেখানে রেখে চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলবে।’

বৃহস্পতিবার লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেখে গেছেন বলে জানান চিকিৎসক জাহিদ হোসেন। চিকিৎসকেরা দুটি পরীক্ষা করতে দিয়েছেন। শুক্রবার এই পরীক্ষাগুলোর ফলাফল এলে সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা