রাজনীতি

‘সার্বিক অবস্থা বিবেচনায় মঙ্গলজনক চিকিৎসা পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে, বিএনপি চেয়ারপারসনের জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে-এমনটা জানিয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছে।

ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ পরীক্ষা-নিরীক্ষাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে তার মেডিকেল বোর্ড। আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আরো দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দুই-একদিনের মধ্যে তাকে দেখবেন।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, খালেদা জিয়াকে এখন ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে আর কীভাবে তার চিকিৎসা দেওয়া সম্ভব সেসব নিয়েও আলোচনা হয়েছে। মেডিকেল বোর্ডের সভায় জন হপকিন্সের মেডিকেল বিশেষজ্ঞরাও অংশ নিয়েছিলেন বলে জানান।

আগামীর চিকিৎসা পদ্ধতি নিয়ে ডা. জাহিদ বলেন, তার রোগের গভীরতা, বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সবচেয়ে মঙ্গলজনক চিকিৎসা পদ্ধতিই অনুসরণ করা হবে।

বিএনপি চেয়ার পারসনের শারীরিক অবস্থার বিষয়ে চেয়ারপাসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, তিনি এখন ভালো আছেন। দেশবাসীর খবর নিচ্ছেন। শীতে ছিন্নমূল মানুষ কষ্টে আছে, তাদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা