ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ১৬ ও ১৭ নভেম্বর বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

হাসান বলেন, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জুলাইয়ে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

ক্যাথরিন ওয়েস্ট ২০২৪ সালের ৯ জুলাই পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসে সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ক্যাথরিন চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে সরাসরি যুক্তরাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয়াদি তত্ত্বাবধান করেন।

তিনি ভারত মহাসাগর অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষ করে রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি এবং প্রযুক্তির সম্প্রসারণ ও ব্যবহার সম্পর্কে নজরদারির দায়িত্বও তার।

২০১৫ সাল থেকে তিনি হার্নসে ও ফ্রিয়ার্ন বার্নেট আসন থেকে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা