ছবি: সংগৃহীত
রাজনীতি

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন

আমার বাঙলা ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ‘১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত প্রস্তাবগুলো নেই। বরং বলা হয়েছে ৪৮টি দফার ওপর গণভোট হবে—কিন্তু এই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

তিনি প্রশ্ন তোলেন, ‘যেগুলো নিয়ে ঐকমত্য হয়েছিল, সেগুলো বাদ দিয়ে অন্য প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করা হলো কেন? এতদিন তাহলে এত আলোচনা ও কসরত করার মানে কী?’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তাদের প্রস্তাবগুলো জাতিতে বিভক্তি সৃষ্টি করবে। এতে কোনো ঐকমত্য নয়, বরং অনৈক্য বাড়বে। তাদের প্রকৃত উদ্দেশ্য কী, আমরা বুঝতে পারছি না।’

তিনি আরপিও সংশোধন ও জোটের প্রতীক বিষয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘জোটভুক্ত দলগুলো আগে স্বাধীনভাবে নিজস্ব বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারত। এখন হঠাৎ একতরফাভাবে বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। এটিকে আমরা অগণতান্ত্রিক মনে করি।’

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে এবং সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা