রাজনীতি
ইনকিলাব মঞ্চের হাদি

উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে ৫ বছরে প্রলম্বিত করতে চান

নিজস্ব প্রতিবেদক

উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে পাঁচ বছরের জন্য প্রলম্বিত করতে চান বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক শরীফ ওসমান হাদি। শনিবার (২৪ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

হাদি বলেন, ‘সংকটকালীন সময়ে পড়ে গেছি আমরা। রাষ্ট্রের কোনো সঠিক তথ্য নেই। জাতির এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল সবকিছু জানা স্বত্ত্বেও প্রকাশ করছে না। বড় কথা হলো দেশে অনেকগুলো আন্দোলন হয়েছে, তখন ড. মুহাম্মদ ইউনূস বলেননি পদত্যাগ করবেন।’

তিনি আরও বলেন, ‘ড. ইউনূস আপনি চাইলেই পদত্যাগ করতে পারবেন না। আপনাকে বসিয়েছে যারা, আপনাকে ছাড়তেও বলবে তারা। সবাই ইউনূসের হাতকে শক্তিশালী করেন, অতি পাকনা উপদেষ্টাদের দফতরবিহীন করেন।’

মঞ্চের মুখ্য আহ্বায়ক বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র তৈরি হয় ততক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে। দিল্লির নৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে।’

অন্তর্বর্তী সরকারের করিডর নিয়ে কথা বলার এখতিয়ার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর প্রধান যে বক্তব্য টা দিলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক। বর্তমান সরকার এবং সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনারা বিগত সরকারের গুম, খুন সম্পর্কে জানতেন, কিন্তু চুপ থেকেছেন। তবে জুলাইয়ের অংশীদারিত্ব আমরা অস্বীকার করবো না।’

উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে পাঁচ বছরের জন্য প্রলম্বিত করতে চান মন্তব্য করে হাদি বলেন, ‘ড. ইউনূসকে ব্যবহার করে অনেক উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত হয়েছেন। সরকারের কাজ ছিল জুলাই হত্যার বিচার, মৌলিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, নির্বাচন সংস্কার এবং নির্বাচন দেয়া। এর বাইরে অন্য কাজ আপনি (ড. ইউনূস) কেন করবেন।’

ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, ‘দিল্লির ফাঁদে পা দিয়ে দেশ যদি ক্ষমতা হারায় এর জন্য দায়ী থাকবে রাজনৈতিক দলগুলো। বিএনপি এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যতগুলো কথা বলেছে সেগুলো যুক্তিসঙ্গত কিন্তু তারা এটা বোঝে না সেনাবাহিনীর একটা অংশ ক্ষমতায় যেতে চায়। বিএনপির উচিত ছিল জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের স্টেক নেয়া। বিএনপি জুলাই সংস্কার, ঘোষণাপত্র নিয়ে কেনো কথা বলে না। শুধু নির্বাচন নিয়ে কথা বলে, কারণ তারা দিল্লির ছকে পা দিয়েছে।’

ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর এক মিনিটও বৈধতা থাকবে না উল্লেখ করে হাদি বলেন, ‘ছাত্র উপদেষ্টাদের বিপক্ষে বিএনপি বিভিন্ন কথা বলে। কিন্তু বিএনপির এমন একজন উপদেষ্টা রয়েছেন, যিনি স্যূটকেস গুছিয়ে বসে আছেন ড. ইউনূস ক্ষমতা ছাড়লে প্রধান উপদেষ্টা হবেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অপরাধ জুলাইকে কুক্ষিগত করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে। যে ছেলেটার গায়ে আঘাতের চিহ্ন, মাত্র ১০ মাসে তিনি কীভাবে কোটি টাকার মালিক! এই ঐক্য নষ্ট করেছে এনসিপি। মন চাইলেই পোস্ট দেয় আবার ২ মিনিট পর ডিলিট দেয়। বিবেকের মধ্যে থাকেন, বিবেককে কখনো বর্গা দিয়েন না।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা