সংগৃহীত
রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সরকারকে জুন-জুলাই পর্যন্ত সময় দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের রোডম্যাপের জন্য আগামী জুন-জুলাই পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। এর মধ্যে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ না দেয় তাহলে রাজপথে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত সোমবার (১৯ মে) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ঐকমত্য কমিশনের আলোচনা, মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব না দেওয়া, চট্টগ্রাম বন্দর ও সামরিক করিডর নিয়ে আলোচনা হয়। বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারকে জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর রাজপথ ছাড়া অন্য কোনো পথ নেই।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ইতোমধ্যে বিএনপি দুটি কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল- এ তিন সংগঠনের সারা দেশে তারুণ্য সমাবেশ ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ চলবে। এ ছাড়া আগামী ২৫ মে থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি শুরু হবে এবং এসব কর্মসূচি চলবে। এরপর জুনের দ্বিতীয় সপ্তাহে কোরবানির ঈদ রয়েছে।

স্থায়ী কমিটির দুজন সদস্য বলেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করলেও তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। বিশেষ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সূত্র আরো জানায়, যুগপৎ আন্দোলনের ঐক্য আরো সূদৃঢ় করতে পদক্ষেপ নেবে স্থায়ী কমিটি। কারণ ইতোমধ্যে দু-তিনটি বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এটা আর সামনের দিকে এগোতে দিতে চায় না বিএনপির হাইকমান্ড।

চট্টগ্রাম বন্দর সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে- এ বিষয়টি বৈঠকে তোলেন একজন সদস্য। তখন আলোচনায় অংশ নিয়ে আরেকজন সদস্য বলেন, এটা একটা অন্তর্বর্তী সরকার। তারা একদিকে মানবিক করিডর দিচ্ছে, অন্যদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার স্বপ্ন দেখছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় ১১টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (ভার্চুয়ালি), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভার্চুয়ালি), আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) ইকবাল হাসান মাহমুদ টুকু (ভার্চুয়ালি), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (ভার্চুয়ালি) ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা