সংগৃহিত
মতামত

নতুন বছরে তরুণ সমাজের প্রত্যাশা

অন্তরা আফরোজ: তরুণ সমাজ, আলো, মুক্তি, প্রাণশক্তি পরিপূর্ণ করাই একটি দেশের মূল্যলক্ষ্য।
‘বিদীর্ণ করেছি মাটি,
দেখেছি আলোর আনাগোনা,
শেকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা’

কবি সুকান্তের এই লাইনগুলো মনে করিয়ে দেয় ভবিষ্যতে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে প্রধান হাতিয়ার আজকের তরুণ সমাজ। অন্যদিকে তরুণ সমাজের ভাবনা গুলো হচ্ছে নতুন প্রজন্মের চেতনা- ধারণাকে একত্রিত করে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া যায় সেদিকে গভীর মনোনিবেশ করা। কাল নিরবধ উজান স্রোত ঠেলি এগিয়েছে বাংলাদেশ। তাই যতই বাধা আসুক তরুণ সমাজ থাকবে সবার আগে। নতুন দিন; নতুন সম্ভাবনা, আর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজ হাটবে বিজয়ের পথে। পেছনে ফেলে আসা আনন্দ, বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব সহজ অংকের মতো মিলে না এগিয়ে যাবার আকাঙ্খা আমাদের মাঝে আজীবন লালিত হয়। নতুন বছর মানেই হতাশা, দুঃখ, দুর্দশা দূর করে নিজ ক্ষেত্র থেকে সাফল্য পাওয়ার আশা সবাই করে, সবারই চাওয়া একটু ভালোভাবে বাঁচার আকাংখ্যা। নতুন প্রজন্মের জন্য দরকার সৃষ্টি থেকে সুস্থ পরিবেশ। পুরানো বছর যায়, নতুন বছর আসে। সময় যেমন কারো জন্য থেমে থাকে না, তেমনি তরুণ সমাজের মধ্যে নতুন বছরে নতুন নতুন সব চিন্তা ভাবনা বিরাজ করে। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুটা তরুণ প্রজন্মের কাছে নতুন কিছু দিয়ে শুরু হোক।

নতুন বছর নিয়ে তরুণ সমাজের অনেক প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক এবং কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে ওেয়া যায়, সেদিকে তাদের থাকবে প্রধান ও প্রথম লক্ষ্য। আমাদের সব সময় মনে রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় সোনার দেশ গড়ার স্বপ্ন দেখতেন। আর সেটা তিনি করতে চেয়েছিলেন তরুণদের মাধ্যমেই। আমাদের দেশে তরুণদের অর্জন অনেক। খেলাধুলা, শিল্প-সাহিত্য, সংস্কৃতিতে তরুণরা যেমন এগিয়ে, তেমনি তরুণদের করা কর্মকান্ডগুলোকে কাজে লাগিয়ে নতুন বছরে আনতে হবে ভিন্ন সব পরিবর্তন। এখন প্রশ্ন আসতে পারে কি সেই পরিবর্তন?

সবার আগে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হলো সমাজ পরিবর্তন করতে হলে তরুণ সমাজকে আত্নকেন্দ্রীক চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে ভবিষ্যত গড়ার পাশাপাশি দেশ ও সমাজের সকল বিষয়গুলো নিয়েও ভাবতে হবে। নতুন কিছু সৃষ্টির মূল কথা হলো তারা যত টুকু জেনেছে বা পড়েছে তা কতটুকুইবা সঠিক ভাবে তারা জানে। এমনকি তারা এটা কি আদৌ জানে যে, নতুন বছরে একটি দেশের কি কি পরিবর্তন আনা দরকার বা আগামী দিনগুলো ঠিক কেমন হলে তরুণ সমাজের জন্য সেটি আনন্দ বা মুক্তির পথ দেখাবে। নতুন বছর নিয়ে যেমন আমাদের সকলের মাঝে একটা প্রত্যাশা কাজ করে, তেমনি তরুণ সমাজের মাঝেও কিছু আলাদা চিন্তাভাবনা রয়েছে। তারা তাদের চিন্তাভাবনা গুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু দিতে চাই। সামনেই দ্বাদশ জাতীয় নির্বাচন। পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেনো সরকারের উচিত তরুণদের চিন্তাভাবনা গুলোকে প্রাধান্য দেয়া এবং মতামতকে গুরুত্ব দিয়ে তাদের সকল প্রকার নৈতিক কাজে সাহায্য করা। তাই আমি মনে করি,আমাদের তরুণদের সেই সুযোগ দেয়া উচিত। যাতে করে তারা নতুন বছরে দেশ ও দশের জন্য ভালো কিছু করতে পারে।

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,

তেজগাঁও কলেজ, ঢাকা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা