সংগৃহীত
আন্তর্জাতিক

হতাশ মার্কিনরা মাত্র ১ ডলারে বাড়ি কিনতে পারবেন ইতালিতে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার জয়ে হতাশ হয়ে পড়েছেন অনেক মার্কিন। তাদের নামমাত্র এক ডলার (১২০ টাকা) মূল্যে বাড়ি কেনার সুযোগ করে দিচ্ছে ইতালির দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রামের কর্তৃপক্ষ।

ওই গ্রামটি সবুজ পাহাড়ে ঘেরা সাজানো-গোছানো। সারি সারি বাড়ি, পথঘাট— সবই আছে। চাইলেই সেখানে চালু করতে পারবেন রেস্তোরাঁ। খুলতে পারবেন দোকান। ব্যবসার পাশাপাশি পাকাপাকি আবাস গড়াও যাবে নিরিবিলি গ্রামটিতে। তবে এত সব সুবিধা পেতে আপনাকে হতে হবে হতাশ মার্কিন। যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে ট্রাম্প জেতায় যারা মুষড়ে পড়েছেন তারাই পাবেন এমন সুযোগ।

ইতালির আরো অনেক এলাকার মতো সার্ডিনিয়া দ্বীপের ওলোলাই গ্রামের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাইরের বাসিন্দাদের দিয়ে এখানে বসতি গড়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েক দশক ধরেই গ্রামটিতে লোকজনের বসতি কমছে। লোকজন না থাকায় জরাজীর্ণ হয়ে পড়ছে অনেক বাড়ি। এ অবস্থায় আকর্ষণীয় ওই উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সর্বশেষ, গ্রামটিতে প্রাণ ফেরানোর চেষ্টায় কর্তৃপক্ষ ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর একটি ওয়েবসাইট খুলেছে। আর সেখানেই এ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতায় হতাশ মার্কিনদের জন্য শুধু এক ডলারে ওলোলাই গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ভালো সাড়া পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বৈশ্বিক রাজনীতিতে আপনি কি ক্লান্ত–শ্রান্ত হয়ে পড়েছেন? নতুন নতুন সুযোগ–সুবিধা গ্রহণ করে আরো ভারসাম্যপূর্ণ জীবনযাপন বেছে নিতে চাইছেন।’ এতে আরো বলা হয়, ‘অত্যাশ্চর্য স্বর্গ সার্ডিনিয়ায় আসার মধ্য দিয়ে আপনার ইউরোপে পালানোর সময় এসেছে।’

ইতালির ওই গ্রামের মেয়র ফ্রান্সিসকো কলাম্বু মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর, বিশেষ করে (হতাশ) মার্কিনদের এখানে বসতি গড়ায় আকৃষ্ট করতে ওয়েবসাইটটি খোলা হয়েছে। কলাম্বু আরো জানান, তিনি মার্কিনদের ভালোবাসেন এবং মনে করেন, তার এ কমিউনিটিতে প্রাণ ফেরাতে তারাই হবেন সেরা মানুষ।

মেয়র ফ্রান্সিসকো অবশ্য অন্য দেশের নাগরিকদের জন্য তার গ্রামে বসতি গড়ার সুযোগ একেবারে বন্ধ করে দেননি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা প্রকৃতই চাইব এবং এ বিষয়ে মনোযোগ দেব যে মার্কিনরা যেন সবার ওপর সুযোগ পান। তবে আমরা অন্য দেশের নাগরিকদের এখানে বসবাসের জন্য আবেদন করার সুযোগ বাতিল করছি না।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা