সংগৃহিত
আন্তর্জাতিক

রাহুলের সম্পত্তি ৫ বছরে বেড়েছে ৫ কোটি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীর হাতে আছে ৫৫ হাজার রুপি নগদ অর্থ। আর তার ব্যাংক অ্যাকাউন্টে আছে ২৬ লাখ ২৫ হাজার রুপি।

এখানেই শেষ নয়, শেয়ার মার্কেটেও আছে রাহুলের বিনিয়োগ। আর গত ৫ বছরে রাহুলের সম্পত্তি বেড়েছে ৫ কোটি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধী যে হলফনামা জমা দিয়েছেন, সেখানেই এই তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং টিভি নাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২০ কোটি রুপির সম্পদ আছে। কিন্তু কেরালার ওয়েনাড়ে আসনে লোকসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হলফনামা অনুসারে তার কোনো গাড়ি বা আবাসিক ফ্ল্যাট নেই।

হলফনামায় রাহুল গান্ধী প্রায় ৯.২৪ কোটি রুপির অস্থাবর সম্পদ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ৫৫ হাজার রুপি নগদ অর্থ, ব্যাংক অ্যাকাউন্টে ২৬.২৫ লাখ রুপি, ৪.৩৩ কোটি রুপির বন্ড এবং শেয়ার, ৩.৮১ কোটি রুপির মিউচুয়াল ফান্ড, ১৫.২১ লাখ রুপির সোনার বন্ড এবং ৪.২০ লাখ রুপি মূল্যের গয়না।

এছাড়া কংগ্রেসের এই নেতা ১১.১৫ কোটি রুপির স্থাবর সম্পত্তির মালিক। এর মধ্যে দিল্লির মেহরাউলিতে কৃষি জমিও রয়েছে। বোন ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার সাথে এই সম্পদের সহ-মালিক তিনি।

রাহুল গান্ধীর গুরুগ্রামে অফিসের জায়গাও রয়েছে, যার মূল্য বর্তমানে ৯ কোটি রুপিরও বেশি। কৃষি জমি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি হিসেবে উল্লেখ করা হলেও অফিসের জায়গার বিষয়ে সেটি বলা হয়নি।

জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধী যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা গেছে, ৫৩ বছর বয়সী এই নেতা সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন ন্যাশনাল সেভিং স্কিম, পোস্টাল সেভিং স্কিম ও ইন্সুরেন্স পলিসি রয়েছে, তাতে ৬১.৫২ লাখ রুপি রেখেছেন। গোল্ড বন্ডও রয়েছে রাহুলের। ঋণের বোঝাও রয়েছে এই কংগ্রেস সংসদ সদস্যের ঘাড়ে। ৪৯.৭ লাখ রুপির ঋণ রয়েছে রাহুলের।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রাহুলের হলফনামার তথ্য অনুযায়ী- ২০২২-২৩ অর্থবছরে রাহুল গান্ধীর উপার্জন ছিল ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৬৮০ রুপি। সোনিয়া পুত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.১৪ কোটি রুপি, অস্থাবর সম্পত্তি রয়েছে ৯.২৪ কোটি রুপির। সব মিলিয়ে রাহুলের মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি রুপিরও বেশি।

২০১৯ সালে যখন লোকসভা নির্বাচনে লড়েছিলন রাহুল, সেই সময়ে তার সম্পত্তির পরিমাণ ছিল ১৫ কোটি রুপি। অর্থাৎ ৫ বছরেই ৫ কোটি রুপি সম্পত্তি বেড়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, রাহুল গান্ধীর নিজস্ব কোনও গাড়ি নেই।

হলফনামায় রাহুল গান্ধীর নামে কী কী পুলিশি অভিযোগ ও মামলা রয়েছে, তাও উল্লেখ করা হয়েছে। এক নির্যাতিতার পরিবারের মুখ প্রকাশ্যে আনার জন্য রাহুলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রয়েছে।

এছাড়া একাধিক মানহানির মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা