সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে নৌঘাঁটিতে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পরমাণু শক্তিধর এই দেশটির আধাসামরিক সৈন্য এবং অন্য পাঁচজন হামলাকারী সন্ত্রাসী।

মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা পাকিস্তানের নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত একজন আধাসামরিক সৈন্যকে হত্যা করেছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালিয়ে পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন।

সোমবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে জাতিগত বেলুচ সন্ত্রাসীদের হামলার পর সামরিক স্থাপনায় এটি তাদের দ্বিতীয় হামলা।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।’

পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের হামলায় একজন আধাসামরিক সৈন্যও নিহত হয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তানে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিএলএ।

এছাড়া বিএলএ এর আগে এই অঞ্চলে এবং অন্যত্র পাকিস্তানি ও চীনা স্বার্থের বিরুদ্ধেও হামলার সঙ্গে জড়িত ছিল।

রয়টার্স বলছে, এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ সত্ত্বেও খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রচুর বিনিয়োগ করেছে চীন। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এই প্রদেশে গোয়াদর বন্দরের উন্নয়নসহ নানা কর্মকাণ্ড পরিচালনাও করছে বেইজিং।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা