সংগৃহিত
আন্তর্জাতিক

বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

বিনোদন ডেস্ক:‘পঞ্চায়েত-২’ খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিহারের কাইমুর এলাকায় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান এ অভিনেত্রী।

একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। অভিনেত্রী আঁচলের সঙ্গে প্রাণ হারান গায়ক ছোটু পাণ্ডে। এছাড়া নিহত হয়েছেন গাড়িতে থাকা ৯ জন। আঁচলসহ মোট ১১ জন নিহত হন। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তব নামে আরও এক ভোজপুরি অভিনেত্রীও নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে, দুই নারীসহ আটজনের এ এসইউভি গাড়িটি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এ দুর্ঘটনা ঘটে। এরপরে এসইউভি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে গেলে, সেখানে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ ৯ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকচালক। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

‘পঞ্চায়েত-২’সিরিয়ালে অভিনয় করে তিনি পরিচিতি পেলেও ভোজপুরি সিনেমায় তুমুল জনপ্রিয়তা লাভ করেন। তার মৃত্যুতে ভারতের শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা