সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ৫০ বছর বয়সী মরিয়ম পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রাদেশিক পরিষদের সদস্যরা তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। এর মাধ্যমে মরিয়ম পাঞ্জাব তথা পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আজ মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে মরিয়ম বলেন, ‘রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেপ্তার হয়েছি। আমার বাবা গ্রেপ্তার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। তবে এরপরও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।’

মুখ্যমন্ত্রী মরিয়মের কাঁধে পড়বে পাঞ্জাবের ১২ কোটি ৭০ লাখ মানুষের দায়িত্ব। পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষই এ প্রদেশের বাসিন্দা।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাঞ্জাবের জন্য ৫ বছরের কর্মসূচির রূপরেখা দিয়ে মরিয়ম বলেন, আমি আমার অফিসে প্রথম দিন থেকেই মানুষের জীবন উন্নত করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাবো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা