সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনে মস্কোর পিছু হটার পরিকল্পনা নেই

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনে যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বর্তমানে রাশিয়া যে অবস্থান নিয়েছে, তা থেকে পিছু হটার কোনো পরিকল্পনা মস্কোর নেই। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভাষণে সামনে এগিয়ে চলার জন্য উৎসাহ-উদ্দীপনাও দিয়েছেন।

৩১ ডিসেম্বর (রোববার) রাতে টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট জানান, ‘ইতিহাসের বিভিন্ন সময়ে আমরা বার বার প্রমাণ করেছি যে আমরা সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারি এবং কখনও পিছু হটে যাই না। রাশিয়া কখনও পিছু হটবে না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই- যা আমাদের বিভক্ত করতে পারে, আমাদের মন থেকে পূর্বপুরুষদের গৌরবোজ্জল স্মৃতি মুছে ফেলতে পারে ও আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে।’

নিজ বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিও উদাত্ত ভালবাসা-সম্মান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনি জানান, ‘আপনারা আমাদের নায়ক, আমাদের হৃদয় সবসময় আপনাদের সাথে রয়েছে।’‘এবং আমি ‍জানি যে আপনাদের নিকটতম, প্রিয়তম, শক্তিশালী এবং সচেতন লাখ লাখ রুশ, যারা তাদের হৃদয়ের গভীর থেকে আপনাদের ভালবাসেন,তা আপনারাও অনুভব করেন।’

পুতিন আরও বলেন‘রাশিয়া অবিভাজ্য এবং এই দেশের জনগণের সবাই একটি বৃহৎ পরিবারের অংশ। আমরা সবাই ঐক্যবদ্ধ ও এই একতাই রাশিয়ার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য গ্যারান্টি’।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা