ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়: নেতানিয়াহু

আমার বাঙলা ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ ‘কিছুটা সময়’ ধরে চলতে পারে। কিন্তু তা বছরের পর বছর ধরে চলবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিনই ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি নিশানা করে হামলা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন, এই যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

একই সঙ্গে ট্রাম্প বলেছিলেন, এই যুদ্ধ আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে।

এর পর থেকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি বিস্তৃত, সীমাহীন যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন।

তবে অঞ্চলটিতে আগের যুদ্ধগুলোর মতো এই সংঘাত বছরের পর বছর ধরে চলবে এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।

ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ‘আমি বলেছি, এটি (যুদ্ধ) দ্রুত ও নিষ্পত্তিমূলক হতে পারে। এতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু এটি বছরের পর বছর চলবে না। এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়।’

নেতানিয়াহু উল্লেখ করেন, তিনি এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ দেখছেন, যার মধ্যে ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্কও অন্তর্ভুক্ত।

নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি এই অঞ্চলে স্থায়ী শান্তির পথ দেখছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি দেখি।’

রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রতি চার মার্কিন নাগরিকের মধ্যে মাত্র একজন ইরানে যুক্তরাষ্ট্রের চলমান হামলা সমর্থন করেন।

ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন যুদ্ধ অনেক মার্কিন নাগরিককে স্বাভাবিকভাবেই সন্দেহপ্রবণ করে তুলেছে যে বিদেশি ভূখণ্ডে ওয়াশিংটনের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা উচিত কি না।

নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ এমন একটি পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে ইরানি জনগণ তাদের সরকার উৎখাতের সুযোগ পেতে পারে।

নেতানিয়াহু বলেন, ‘এখন অবশ্য শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের বিষয়টি ইরানের জনগণের ওপরই নির্ভর করছে। কিন্তু আমরা—আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে তাদের (ইরানি জনগণ) সেটা করতে পারার মতো পরিস্থিতি তৈরি করছি।’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্পের লক্ষ্য ও সময়সূচি পরিবর্তিত হয়েছে। শনিবার যখন তিনি হামলার ঘোষণা দেন, তখন ইরানিদের উদ্দেশে বলেছিলেন, ‘আপনাদের দেশ ফেরত নিন।’ এ কথার মধ্য দিয়ে তিনি ইরানে সরকার পতনের লক্ষ্যের প্রতি ইঙ্গিত দিয়েছিলেন।

কিন্তু গতকাল করা মন্তব্যে ট্রাম্প ইরানের সরকার উৎখাতের কোনো কথা বলেননি। তিনি বলেন, যুদ্ধটি দরকার ছিল, যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকে, যাতে তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম থামানো যায়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা