আন্তর্জাতিক

ছয়টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

ছয়টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের কাছে ছয়টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তারা এটি ব্যবহার করবে। ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। তারা ইসরায়েলকে শেষ করবে। তারা আমাদেরও পিছু নেবে।’

তবে, গ্রাহাম তার দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র প্রকাশ করেননি।

অন্যদিকে, গত ৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার মাইকেল কুরিলা জানিয়েছিলেন, তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে বলেন, তেহরান পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না।

মার্চের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাবসহ একটি বার্তা পাঠিয়েছেন। সোমবার (৭ এপ্রিল) জানা যায়, উভয় পক্ষ ১২ এপ্রিল ওমানে প্রথম দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা