আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ইসরায়েলের অর্থমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক

পদত্যাগ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মট্রিচ। সোমবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

স্মোট্রিচের একজন মুখপাত্র বলেছেন, নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে মতবিরোধের জের ধরে অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন।

এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট সরকারের মধ্যকার উত্তেজনা আরও বাড়লো। যদিও তার পদত্যাগের ফলে নেতানিয়াহুর জোট ভেঙে পড়ার সম্ভাবনা নেই। কারণ, সরকার গত সপ্তাহে ইসরায়েলের সংসদে তাদের ২০২৫ সালের বাজেট পাস করেছে।

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে স্মট্রিচ সব ধরনের যুদ্ধবিরতি উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন। তিনি বলছিলেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি হলে তিনি পদত্যাগ করবেন। তিনি অধিকৃত পশ্চিমতীরকে ইসরায়েলের ভূমি হিসেবে গ্রহণ করার পক্ষে। তিনি গাজা উপত্যকা স্থায়ীভাবে দখলে রাখতে চান, সেখানে অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের রাখার পক্ষে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা