goodnews

অলৌকিক কাণ্ড! ৫৪ বছর পর জন্মভিটা মৌলভীবাজারে পাকিস্তানি তরুণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ফেসবুকের একটি পোস্ট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পাকিস্তানি শিক্ষার্থীর সহায়তায় দীর্ঘ ৫৪ বছর পর নিজের শিকড় ও নারী ছেড়া ধন বাবা মায়ের সন্ধান পেয়েছেন পাকিস্তানি তরুণ সিদ্দিক খান ওরফে ওমর সাদিক (২৮)। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ হওয়া মৌলভীবাজারের আলফু মিয়ার ছেলে সিদ্দিক এখন তাঁর পূর্বপুরুষের ভিটা মৌলভীবাজারের কুলাউড়ায় স্বজনদের মাঝে সময় কাটাচ্ছেন। দীর্ঘ অর্ধশতক পর পরিবারের হারানো সন্তানকে ফিরে পেয়ে আনন্দের বন্যা বইছে স্বজনদের মাঝে।

স্বজনদের সূত্রের বরাতে জানা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সিদ্দিক খানের বাবা আলফু মিয়ার বয়স ছিল মাত্র ১৪ বছর। তখন পরিবারের কাউকে কিছু না বলে এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে তিনি পাকিস্তানে চলে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি। পাকিস্তানেই কেটে যায় আলফু মিয়ার শৈশব ও কৈশোর। সেখানেই কসর পাকিস্তানি এক নারী পারভিন নামের তাকে বিয়ে করে সংসার পাতেন তিনি।

দীর্ঘদিন পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও, ২০০০ সালে স্ত্রীর অনুরোধে দুই বছর বয়সী ছেলে সিদ্দিক খানকে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে নিজ বাড়িতে বেড়াতে আসেন আলফু মিয়া। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে দেশে আসার মাত্র তিন দিনের মাথায় তাঁর স্ত্রী কসর পারভিন মারা যান। বাধ্য হয়ে স্ত্রীর লাশ নিয়ে আবারও পাকিস্তানে ফিরে যান আলফু। এরপর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ২০০৬ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাকিস্তানেই মারা যান আলফু মিয়া।

আলফু মিয়ার বড় ভাই মখলিছুর রহমানের জামাতা নিজাম উদ্দিন খান জানান, দীর্ঘদিন আলফু মিয়ার কোনো খোঁজ না পেয়ে কয়েক মাস আগে ফেসবুকের ‘বঙ্গ ভিটা’ নামের একটি পেজে আলফু মিয়ার সন্ধানে একটি পোস্ট দেন তিনি। ওই পোস্টে ২০০০ সালে আলফু মিয়ার বাংলাদেশ সফরের সময় তোলা কয়েকটি ছবিও যুক্ত করে দেওয়া হয়।

নিজাম উদ্দিন খান জানান:—"আমরা আশা ছাড়িনি। ফেসবুকে ছবিসহ পোস্টটি দেওয়ার পর সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থী মুছাম্মাদ তাহির ওয়াহিদের নজরে আসে।"

শিক্ষার্থী তাহির ওয়াহিদ বিষয়টি নিয়ে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের সহায়তায় পাকিস্তানে আলফু মিয়ার ঠিকানা খুঁজে বের করেন। সেখানে যোগাযোগ করে জানা যায় আলফু মিয়া আর বেঁচে নেই, তবে তাঁর ছেলে সিদ্দিক খান সেখানেই আছেন। এরপরই সিদ্দিকের সঙ্গে বাংলাদেশের স্বজনদের যোগাযোগ তৈরি হয়।

পিতার স্মৃতি আর নিজের নাড়ির টানে অবশেষে পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ২৮ বছর বয়সী সিদ্দিক খান। বর্তমানে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগান এলাকায় তাঁর বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন।

উল্লেখ্য, সিদ্দিকের দাদা আত্তর মিয়া গাজীপুর চা-বাগানের হয়ে গাড়ি চালাতেন। তিনি ২০০৩ সালে এবং দাদি আবজান বিবি ২০০৫ সালে মারা যান। সিদ্দিকের বাবা আলফু মিয়া ছিলেন তিন ভাইয়ের মধ্যে সবার ছোট।

যাকে কোনোদিন সামনাসামনি দেখার আশা করেননি, সেই রক্তের বাঁধনকে এত বছর পর কাছে পেয়ে আবেগ আপ্লুত কুলাউড়ার স্বজনেরা। আর সিদ্দিক খানও তাঁর বাবার জন্মভিটায় এসে খুঁজে পেয়েছেন এক অদ্ভুত শান্তি। তথ্যপ্রযুক্তির কল্যাণে দুই দেশের ভৌগোলিক দূরত্ব ঘুচে গিয়ে এক হয়েছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি পরিবার।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা