বিনোদন

ওয়াশরুমে কল ছেড়ে কান্নাও করেছি : তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। একাধারে তিনি মডেল ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। চলচ্চিত্রে অভিষেক হলেও ছোট পর্দাতেই নিয়মিত কাজ করছেন। তবে তার এই পথ চলা একেবারেই মসৃণ ছিল না। অভিনয় জীবনের সফলতার পেছনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় না বিষয়ে কথা বলেন অভিনেত্রী। সেই নাটকে তার চরিত্রটির বিষয়েও নানা কথা বলেন তানিয়া বৃষ্টি। জানান, তার ব্যক্তিজীবন ও চরিত্রের মধ্যে অনেকটাই মিল রয়েছে।

বলে রাখা ভালো, প্রথমবারের মতো তানিয়া বৃষ্টি তার নিজের মনের মতো একটি গল্পে মনের মতো চরিত্রে অভিনয় করেছেন। আওরঙ্গজেব’র রচনায় ও মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে জয়িতার নানা চ্যালেঞ্জ উঠে এসেছে।

তার কথায়, ‘জয়িতা যতটা চড়াই উতরাই পার করেছে হয়তো তানিয়া বৃষ্টি সেটার মুখোমুখি হয়নি। তবে বর্তমানে ক্যারিয়ারের যে জায়গায় অবস্থান করছেন এ জন্য অনেক কিছু পার করে আসতে হয়েছে। অনেক ধরনের স্ট্রাগল আমি করেছি।’

তবে কখনও হেরে যাননি উল্লেখ করে তানিয়া বৃষ্টি বলেন, ‘এমনও হয়েছে আমার কাজের জন্য ডেট নিয়েছে, আমি অন্য কাজ এটার জন্য বন্ধ করে রেখিছি। কিন্তু হঠাৎ করে বলছে কাজটি হবে না। কারণ হয়তো নায়ক চাচ্ছে না বা অন্য কিছু! এমন অনেক কিছুর মুখোমুখি হয়েছি কিন্তু হেরে যাইনি।’

যোগ করে আরও বলেন, ‘এমনও কিছু আছে যা পরিবারের সঙ্গে শেয়ার করা যায় না। এমনও হয়েছে ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কান্না করেছি, যাতে কেউ না শুনে। ওই সময়টা পার করে আজকে আমি এই অবস্থানে। এ কারণে জয়িতার চরিত্রটি করতে গিয়ে আমার স্ট্রাগল অনুভব করতে পেরেছি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা