শিক্ষা

হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো : ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি

২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে হল প্রশাসন থেকে রাজনীতি মুক্ত হলের সিদ্ধান্ত আদায় করেছিল শিক্ষার্থীরা। সেই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

শনিবার (৯ আগস্ট) রাত তিনটার দিকে ১৮ টি হলে ছাত্রদলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো।’

পরে বিষয়টি ব্যাখ্যা করে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। তারা কেন্দ্রে, মধুর ক্যান্টিন করতে পারবে। যেটা সমঝোতা হয়েছিল। তবে আমরা কোনো ছাত্রসংগঠনকে ফোর্স করতে পারি না, আপনি বাতিল করেন। আমরা জানিয়েছি, ১৭ জুলাই যা নিষিদ্ধ হয়েছিল সেটা বহাল থাকবে। নিয়ম ভাঙার বিষয়ে আজকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। তারপর যে ছাত্রসংগঠনগুলোর নাম এসেছে, তাদের সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

প্রক্টর আরও বলেন, ‘আমরা এজন্য তাৎক্ষণিক শিক্ষার্থীদের সিদ্ধান্ত দিতে পারিনি শাস্তির বিষয়ে। সবার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এটা সময় লাগবে।’

এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। তাদের সঙ্গে হলের তালা ভেঙে রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের শিক্ষার্থীরাও যোগ দেন। পরে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। আধা ঘণ্টা পর রাত দেড়টার দিকে উপাচার্য ফটকের ছোট গেট খুলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। কিছুক্ষণ বাকবিতণ্ডার পর তিনি হলে রাজনীতি না রাখার ঘোষণা দেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও ' জাতীয় পুষ্টি সপ্তাহ...

লামায় নদী থেকে বালু উত্তোলন, একজনকে কারাদণ্ড

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে...

লামায় নদী থেকে বালু উত্তোলন, একজনকে কারাদণ্ড

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে...

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও ' জাতীয় পুষ্টি সপ্তাহ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা