শিক্ষা

ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা হলগুলোতে কমিটি দিলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের ১৭ জুলাইয়ের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। তবে নতুন করে আহ্বায়ক কমিটি দিয়ে হলগুলোতে ছাত্র রাজনীতির সূচনা করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

জানা যায়, ৫১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম এবং সদস্য সচিব জোবায়ের হোসেন।

৪৩ সদস্য বিশিষ্ট কবি জসীমউদদীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহেদ এবং সদস্য সচিব মেহেদী হাসান।

৪৭ সদস্য বিশিষ্ট মাস্টারদা’ সূর্যসেন হল শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লিয়ন মোল্যা এবং সদস্য সচিব মো. আবিদুর রহমান মিশু।

৫৪ সদস্য বিশিষ্ট বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক এবং সদস্য সচিব সাকিব বিশ্বাস।

৫৪ সদস্য বিশিষ্ট শেখ মুজিবুর রহমান হল শাখার আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিনভী মোশাররফ এবং সদস্য সচিব মো. সিহাব হোসেন (শাহেদ)।

৬১ সদস্য বিশিষ্ট হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম এবং সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।

৫৬ সদস্য বিশিষ্ট শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামসুল হক আনান এবং সদস্য সচিব শাহরিয়ার লিয়ন।

১৮ সদস্য বিশিষ্ট সলিমুল্লাহ মুসলিম হল শাখার আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাকিব হোসেন এবং সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

৩৯ সদস্য বিশিষ্ট স্যার এ এফ রহমান হল শাখার আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না এবং সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

৩৪ সদস্য বিশিষ্ট জগন্নাথ হল শাখার আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল এবং সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস।

৪৮ সদস্য বিশিষ্ট ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ এবং সদস্য সচিব মো. জুনায়েদ আবরার।

৩৬ সদস্য বিশিষ্ট ফজলুল হক মুসলিম হল শাখার আহ্বায়ক মো. আবিদ হাসনাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত এবং সদস্য সচিব মো. মেহেদী হাসান রুমী।

২৫ সদস্য বিশিষ্ট অমর একুশে হল শাখার আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শাহনোমান জিওন এবং সদস্য সচিব আব্দুল হামিদ।

৮ সদস্য বিশিষ্ট রোকেয়া হল শাখার আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা এবং সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ।

৫ সদস্য বিশিষ্ট শামসুন নাহার হল শাখার আহ্বায়ক তায়েবা হাসান বিথী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিতু রানী সাহা এবং সদস্য সচিব রাবেয়া খানম জেরিন।

৪ সদস্য বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী) এবং সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার আহ্বায়ক নওশিন নাহার অথি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শারমিন খান এবং সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতল।

৭ সদস্য বিশিষ্ট কবি সুফিয়া কামাল হল শাখার আহ্বায়ক তাওহিদা সুলতানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো এবং সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।

এ নিয়ে মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিগুলোতে পদ পেয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা