সংগৃহিত
অপরাধ

নোয়াখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত আবদুল মান্নান (৩২) হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূঁইয়ারচর গ্রামের হাজী মোস্তাফার বাড়ির করিমুল মোস্তফার ছেলে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরের দিকে র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম একজন স্কুল ছাত্রী। ভিকটিমের বাবা এবং ভাই পার্শ্ববর্তী জেলায় কাজকর্ম করায় ওই স্কুল ছাত্রী তার মায়ের সাথে বাড়িতে বসবাস করত। আসামি মান্নান তাদের প্রতিবেশী। ভিকটিম স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়ত সে উত্ত্যক্ত এবং প্রেম নিবেদন করত।

গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভিকটিম তার বসত ঘরের বাইরে বের হয়। ওই সময় মান্নান ভিকটিমের মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে ভিকটিমের ঘরের পাশে থাকা পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগীর শোর চিৎকারে তার মা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। এ ঘটনার ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা