ছবি: জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশ

জয়পুরহাটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হোটেল মনিটরিং কার্যক্রম অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল জয়পুরহাট শহরের বিভিন্ন হোটেলে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

জয়পুরহাট শহরের আমতলী, বাটার মোড়, তৃপ্তির মোড়, সুগার মিল রোডসহ ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়ার নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম স¤পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার এর ল্যাব অ্যাটেনডেন্ট সাগর আলী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী জাফর আহমেদ, অফিস সহায়ক শাওন কুমার সরকার প্রমুখ।

মোবাইল ফুড সেফটি ল্যাবরেটরি (ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার) এর মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন স্থান থেকে জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলা এর বিভিন্ন স্থান থেকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাউরুটি, লাচ্ছা সেমাই, ঘি ও রান্নার পোড়াতেল সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

জয়পুরহাট জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া আফরিন জিনিয়া জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, জয়পুরহাট কর্তৃক জয়পুরহাট জেলার বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং ইফতার প্রস্তুতকারী খাদ্য কর্মীদের মাঝে হ্যান্ড গ্লাভস, টুপি এবং মাস্ক বিতরণ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ মোবাইল ল্যাবরেটরি এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পোড়াতেল পরীক্ষা করা হয়। পোড়াতেল টেস্ট রিপোর্ট এর খাওয়ার অযোগ্য তেল গুলো তাৎক্ষণিক ফেলে দেওয়া হয়। তিনি আরো বলেন, জেলার সার্বিক পরিস্থিতি উন্নত না হলে পরবর্তীতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে এবং সেক্ষেত্রে মোবাইল কোর্ট সহ নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা