ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, খাদ্যসামগ্রীর মান নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের নির্দেশনায় রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর বাজার ও গোয়ালন্দ মোড়ে এ অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফলের দোকান, ইফতার সামগ্রী প্রস্তুতকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারা লঙ্ঘনজনিত অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

খানখানাপুর বাজা‌রের কনিকা মিষ্টান্ন ভান্ডার‌কে তিন হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সিরাজ এন্ড সন্সকে তিন হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে গোয়ালন্দ মো‌ড়ের ভাই ভাই ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জ‌রিমানা করা হয়।

তদারকি কার্যক্রম জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান-এর নেতৃত্বে পরিচালিত হয়। এছাড়া জেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পুলিশ লাইন্সের সদস্যরা অভিযানে অংশ নেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা