সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ড্রামট্রাক চাপায় নারীর মৃত্যু, ট্রাকে জনতার আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মাটি বোঝাই ড্রামট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিক হলেন- উপজেলার পূর্ব চানপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী শেফালী খাতুন (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শেফালী খাতুন স্থানীয় এশেনসিলা নামের একটি পোশাক কারখানায় ডিউটি শেষে রাত সোয়া ৯টায় চাচা সাব্বির মণ্ডলের মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। পরে মাটি বোঝাই ড্রামট্রাক তাদের পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাব্বির মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ড্রাম ট্রাক চাপায় নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা