সংগৃহীত
শিল্প ও সাহিত্য

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ এপ্রিল) তার প্রতিষ্ঠিত সংগঠন প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) রাজধানীর ধানমণ্ডি ক্লাবে আয়োজন করে আলোচনা সভা, স্মৃতি পুরস্কার বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠান।

এ বছর বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পেয়েছেন শিল্পী, গবেষক এবং স্বরলিপিকার ড. পরিতোষ মণ্ডল। আলোচনায় অংশ নেন গোলাম ফারুক, প্রকৌশলী দিলীপ গুহঠাকুরতা এবং প্রনস প্রধান করিম হাসান খান।

অনুষ্ঠানের শেষ ভাগে ছিলো শিল্পী বিপাশা গুহঠাকুরতার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত নজরুল-সঙ্গীত। পরিবেশন করেন রেবেকা সুলতানা, করিম হাসান খান, পারভীন সুলতানা, ফেরদৌসী রহমান চন্দন, শহীদ কবির পলাশ, নাহীদ মোমেন, তাপসী রায়, বিজন মিস্ত্রী, জুলি শারমিলী, মিরাজুল জান্নাত সোনিয়া, মহুয়া বাবর, নাদিয়া আরেফিন শাওন, মাহমুদুল হাসান এবং পরিতোষ মণ্ডল।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানটি বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপভোগ করেন।

প্রসঙ্গত, শিল্পী বিপাশা গুহঠাকুরতা বাংলাদেশে নজরুল-সংগীত চর্চায় একটি উল্লেখযোগ্য নাম। আশির দশকের শেষ ভাগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে নজরুল সংগীত চর্চায় মগ্ন ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিধারী এই শিল্পী গান শিখেছেন সংগীত ভবন ও নজরুল ইন্সটিটিউট থেকে। তিনি ২০২২ সালে পরপারে পাড়ি জমান।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা