সংগৃহীত
শিল্প ও সাহিত্য

নীলঘুড়ি ঈদসংখ্যার লেখক-পাঠক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিল্প-সাহিত্যের কাগজ নীলঘুড়ি ঈদসংখ্যা-২০২৫-এর লেখক-পাঠক ঈদ পুনর্মিলনী রাজধানীর বনানীতে শুক্রবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও লেখক এ কে এম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনসি’র নির্বাহী প্রধান মাহবুবুল হক, তমুদ্দুন মজলিশের সভাপতি ড. মুহম্মদ সিদ্দিক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ফরিদা হোসেন, পেন ইন্টারন্যাশনালের সভাপতি মাসুদ মান্নান, কবি জাকির আবু জাফর, ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাংবাদিক মুজতাহিদ ফারুকীসহ অনেক শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, কবি ও সাহিত্যিক।

স্বাগত বক্তব্যে অনেকেই সাহিত্য পত্রিকা নীলঘুড়ির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা নীলঘুড়ির সমৃদ্ধ ঈদসংখ্যা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন। এ ধরনের প্রচেষ্ঠা নিয়মিত করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, সময়ের পরিক্রমায় শিল্পের কদর কমে যাচ্ছে। প্রযুক্তি এসে আমাদের পাঠের অভ্যাসও কমিয়ে দিচ্ছে। ভাবনাগুলো যেন সৃজিত হয় আকাশে ওড়া নীলঘুড়ির মতো; সেই প্রচেষ্টা সবার থাকতে হবে।

নীলঘুড়ির সম্পাদক শাহানারা স্বপ্না জানান, নীলঘুড়ি আমাদের ভাবনার খোরাক জোগাবে নিয়মিত। তিনি বলেন, আমরা প্রায়শই সাহিত্য আড্ডায় বসব। নীলঘুড়ি আরো ভালো কলেবরে বেরও হবে সকলের অংশগ্রহণে।

বিকাল ৪টা থেকে শুরু হয় অনুষ্ঠান। বনানীর চেয়ারম্যানবাড়ির একটি সুদৃশ্য বহুতল ভবনের ১১ তলার একটি মিলনায়তন তখন ভিন্ন আবহ পায়। একঝাঁক সৃষ্টিশীল মানুষ যেন আনন্দ, উচ্ছ্বাস ভাগাভাগি করার তাগিদ অনুভব করেন। প্রাণবন্ত অনুষ্ঠানটি শেষ হয় সাড়ে ৭টার দিকে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিএনসি’র সচিব মোহাম্মদ ইসমাইল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা