ছবি: সংগৃহীত
জাতীয়

৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

আমার বাঙলা ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর বিরুদ্ধে ঋণের নামে জনতা ব্যাংকের ১ কোটি ৪৭ লাখ ডলার আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে সোমবার ( ২৬ জানুয়ারি ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আজ সকাল ১০টার দিকে সালমান এফ রহমানকে ঢাকা মহানগর আদালতে হাজতখানায় রাখা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে তাঁকে কাঠগড়ায় নেওয়া হয়।

দুদকের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে সালমান এফ রহমানের আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা শুনানি করছি না। নথি অনুযায়ী আদেশ দেন। পরে আদালত তাঁর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে গত ৩ নভেম্বর মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের কথিত গ্রাহক স্কাইনেট অ্যাপারেলসের মাধ্যমে এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সুবিধাসহ ঋণসুবিধা মঞ্জুর করেছেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিবি এলসি দিয়ে নিজেদের মধ্যে মালামাল আমদানি ও রপ্তানি দেখিয়ে বিল তৈরি করে ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার বা ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা আত্মসাত করেছেন। সেই সঙ্গে আত্মসাৎ করা অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর এবং স্থনান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা