ছবি সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি

৩ দিনব্যাপী বৈসাবি উৎসব শুরু

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বৈসাবি উৎসব শুরু হয়েছে। এটি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব।

বৈসাবি উৎসবের প্রথম দিন শুক্রবার (১২ এপ্রিল) সকালে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানো হয়। এটি চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব নামেও পরিচিত। ত্রিপুরারা ফুল ভাসানোর পাশাপশি বয়স্ক স্নান ও বস্ত্র বিতরণ করে এ উৎসবে। সেই সঙ্গে চলে পাহাড়ী ঐতিহ্যবাহী নৃত্যগীত।

সকাল থেকে পাহাড়ী নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে চলে আসে কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আর্শিবাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশে পানিতে ফুল ভাসিয়ে দেয় তারা। এ সময় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে এ ফুল ভাসানোর উৎসবে অংশ নেন পাহাড়ি মানুষ।

রাঙ্গামাটির গর্জনতলীতে ফুল ভাসিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুক উৎসবের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি দীপংকর তালুকদার।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্ঠা প্রীতি কান্তি ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে জেলার কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসবে যোগ দেন সংরক্ষিত মহিলা সাংসদ জ্বরতী তঞ্চঙ্গ্যা। উৎসবের প্রথম দিনকে চাকমারা ফুল বিজু , ত্রিপুরারা বৈসুক ও তঞ্চঙ্গ্যারা ফুল বিষু নামে পালন করছে।

জেলা শহর ছাড়াও রাঙ্গামাটির ১০ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরাও একই ভাবে পালন করছে বৈসাবির দিনব্যাপী উৎসব।

রাঙ্গামাটি বৈসাবি উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার বলেন, বৈসাবি উৎসব উপলক্ষে সকালে রাজবাড়ী ঘাটে কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে উৎসবের সুচনা করেছি।

পুরাতন বছরের গ্লানি ভুলে ভবিষ্যতে সুন্দর জীবনের প্রত্যাশায় আমরা সকলে প্রার্থনা করেছি। আগামী বছরগুলোতে যেন বিশ্বের সকল মানুষ ভালো থাকে এবং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন সুদৃঢ় থাকে, এটাই সকলের প্রত্যাশা।

শনিবার (১৩ এপ্রিল) মুল বিজু পালিত হবে। ঐতিহ্যবাহী পাঁজন রান্না করে অতিথি আপ্পায়নের মধ্য দিয়ে শুরু হবে মুল বিজুর আনুষ্ঠানিকতা। রোববার (১৪ এপ্রিল) পালিত হবে গোজ্যেপোজ্যে।

আগামী ১৫ ও ১৬ এপ্রিল রাঙ্গামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বৈসাবি উৎসবের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা