ছবি: সংগৃহীত
জাতীয়

২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে শুরু হতে যাচ্ছে লম্বা ছুটি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) পড়ায় শিক্ষার্থীরা কার্যত দুদিন বাড়তি ছুটির আনন্দ উপভোগ করতে পারবে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে।

২৮ সেপ্টেম্বরের আগের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষার্থীদের জন্য টানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তা কার্যকর হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এই সময়সূচি মেনে চলতে হবে।

এ কারণে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটি নির্ধারণ হবে নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোও টানা চার দিনের ছুটিতে থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটি এবং তার পরবর্তী ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরাও ধারাবাহিক ছুটির সুযোগ পাবেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা