ছবি: সংগৃহীত
খেলা

২০২৫ সালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এমবাপ্পে

আমার বাঙলা ডেস্ক

শেষ হওয়ার পথে ২০২৫ সাল, আর এই বছর ফুটবল মাঠে নিয়মিত গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্লাব (রিয়াল) ও জাতীয় দল (ফ্রান্স) মিলিয়ে গোল সংখ্যা এখন পর্যন্ত ৬০।

২০২৫ সালে এখন পর্যন্ত এমবাপ্পেই সর্বোচ্চ গোলদাতা। ক্লাবের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, রিয়ালের হয়ে তিনি চলতি বছর ৫৪ ম্যাচে ৫৩ গোল করেছেন, যার মধ্যে ২৩ গোলই চলতি মৌসুমে এসেছে। চলতি মৌসুমে রিয়ালের মোট গোলের ৫৬ শতাংশ এমবাপ্পের কাছ থেকে এসেছে। ফ্রান্স জাতীয় দলের হয়ে তিনি এ বছর ৭ গোল করেছেন।

বছর শেষ হওয়ার আগে ডিসেম্বরে ক্লাবের হয়ে আরও ৫টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই ফরাসি তারকা। এই ৫ ম্যাচে কমপক্ষে ৭ গোল করতে পারলে এমবাপ্পে ২১ শতকে এক পঞ্জিকাবর্ষে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন। তখন তার ক্লাব গোল হবে ৬০টি।

বর্তমানে ২১ শতকে ক্লাব ফুটবলে এক বছরে ৫৯ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় স্থানে রয়েছেন। এমবাপ্পে ৭ গোল করলে রোনালদোকে তিনে ঠেলে দুইয়ে উঠে যাবেন। তবে ক্লাব ফুটবলে এক পঞ্জিকা বর্ষে ৭৯ গোল নিয়ে তালিকার চূড়ায় থাকা লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়া এমবাপ্পের জন্য অনেকটাই অসম্ভব, কারণ সেক্ষেত্রে তাকে ৫ ম্যাচে ২৭ গোল করতে হবে।

২০২৫ সালে সবচেয়ে বেশি গোল করার তালিকায় এমবাপ্পের চেয়ে ১১ গোল পিছিয়ে ৪২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন। তাই নাটকীয় কিছু না ঘটলে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়া কেইনের জন্য কঠিনই হবে। জাতীয় দলের গোল বিবেচনায় ৫ ম্যাচ হাতে রেখে এমবাপ্পের গোল এখন ৬০টি। ২১ শতকে এক পঞ্জিকাবর্ষে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৬০ বা তার বেশি গোল করা ফুটবলার হলেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রবার্ট লেভানডফস্কি।

এই তালিকায় এবার প্রবেশ করেছেন এমবাপ্পেও। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকাতেও আরও ওপরে ওঠে আসার সুযোগ আছে এমবাপ্পের। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০১২ সালে ৯১ গোল করে সবার ওপরে মেসি রয়েছেন, এরপর ৮৫ গোল নিয়ে দ্বিতীয় জার্ড মুলার এবং ৭৫ গোল করে তৃতীয় পেলে।

এমবাপ্পে যদি বাকি ৫ ম্যাচে অন্তত ১৫ গোল করেন, তবে তিনি পেলেকে ছুঁয়ে ফেলবেন। আর ১০ গোল করতে পারলে তিনি রোনালদো ও লেভানডফস্কিকে পেছনে ফেলতে পারবেন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা