ছবি: সংগৃহিত
জাতীয়

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক সব মানদণ্ড অনুসরণ করা হচ্ছে এবং তাড়াহুড়ো করে বিচার করা হবে না বলে মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি জানান, ২০২৪ সালের আগস্টে ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং দ্রুততর বিচার সম্ভব হলেও তা করা হয়নি, কারণ এতে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বর্তমানে ট্রাইব্যুনালে জুলাই-সংশ্লিষ্ট ২০টি মামলা বিচারাধীন রয়েছে, যেগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির পাশাপাশি আপিল শুনানির প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তার বক্তব্য প্রদান ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়, বরং রায় কার্যকর করতে তাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়াই তাদের দায়িত্ব এবং তা সম্ভব না হলে রায় বাস্তবায়নে বিলম্ব হতে পারে।

বাছাই করে আসামি করার অভিযোগ নাকচ করে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা স্বাধীনভাবে তদন্ত করেন এবং প্রসিকিউশন তাতে হস্তক্ষেপ করে না, ঘাটতি বা অসঙ্গতি পেলে তা পুনঃতদন্তের জন্য ফেরত পাঠানো হয়। তিনি আরও জানান, সারা দেশে জুলাই-সংশ্লিষ্ট ৫০৯টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে এবং তদন্ত সম্পন্ন হওয়া ঘটনাগুলো ধাপে ধাপে ট্রাইব্যুনালে বিচারাধীন করা হচ্ছে।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা