ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় আরিয়ান আহমেদ সম্রাট (২৩) নামের এক যুবককে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। তুহিন বিশ্বাস (৩৭) নামের অপর একজন সুকৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আটককৃতের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত আসামি জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের ইব্রাহীম সরদারের ছেলে। পলাতক আসামি উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের আমোদ আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে কসবামাজাইল বাজারের তিন রাস্তার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পাংশা মডেল থানার এসআই জোবাইন ফেরদৌস ও এএসআই পরিতোষ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কসবামাজাইল বাজারে ইয়াবাসহ দুইজন ব্যক্তি অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় একজন পালিয়ে গেলেও ১৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে আটক সম্রাটকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা