সংগৃহিত
শিক্ষা

১০ বছর পর সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি: দীর্ঘ ১০ বছর পর ৪র্থ বারের মতো সমাবর্তনের উদ্যোগ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক সূত্র অনুযায়ী এ সমাবর্তনে স্নাতক ৫৫৫৪ জন, স্নাতকোত্তর ৫৪৮ জন, এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে।

তবে ফি নিয়ে অসন্তোষ জানাচ্ছেন পাশ করে যাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় ও ফি কমানোর জোরদার দাবি।

বৈধ উপাচার্য না থাকায় ও প্রশাসনিক নানা জটিলতার কারণে প্রতিষ্ঠার ২৫ বছরে অনুষ্ঠিতব্য ৪র্থ সমাবর্তনে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৬০০০ টাকা ও স্নাতকোত্তর পর্যায়ে ৬০০০ টাকা এবং উভয় ডিগ্রীর জন্য ১০,০০০ টাকা ধার্য করা হয়েছে।

অন্যদিকে, প্রতিষ্ঠার ২৮ বছরে ২৩তম সমাবর্তন আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত ২৩তম সমাবর্তনে প্রায় ২৮৬১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে বলে জানা যায়। সেখানে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৫০০০ টাকা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫০০০ টাকা ছিল।

তাছাড়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি ইতিমধ্যেই যথাক্রমে তাদের ২য়, ৪র্থ ও ৫ম সমাবর্তনে তাদের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৭০০০, ৭৫০০, ৭৫০০, টাকা ও স্নাতকোত্তর পর্যায়ে ১০০০০, ৭৫০০, ৭৫০০ টাকা নির্ধারণ করেছে।

গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা যায় ১০ বছর আগে ২০১৪ সালের বিশ্ববিদ্যালয়ের ৩য় সমার্বতনে একই ফি ছিল। যেখানে অংশগ্রহণ করে হাজার খানেক শিক্ষার্থী। যার রেজিষ্ট্রেশন ফি ছিল একই। তার আগে ২য় ও ৩য় সমাবর্তনের ফি ছিল একক ডিগ্রির জন্য ৩০০০ টাকা ও উভয় ডিগ্রির জন্য ৬ হাজার টাকা।

এদিকে রেজিস্ট্রেশন ফি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। তারিখ নির্ধারণ ছাড়াই গত ৩ মে থেকে চালু হয়েছে ৪র্থ সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়া। তবে সমাবর্তনের সম্ভাব্য সময় অক্টোবর মাস ধরে সময়সীমা ১ মাস বাড়িয়ে ২ জুলাই,২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়। এর মাঝে ১৯ মে নির্ধারিত ফি কমিয়ে অর্ধেক করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্মারকলিপি জমা দেন সাবেক শিক্ষার্থীরা।

সমাবর্তনে অংশগ্রহণের ফি কমিয়ে একক ডিগ্রির ক্ষেত্রে ৩ হাজার ও উভয় ডিগ্রিতে ৫ হাজার নির্ধারণের দাবি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) জুয়েল রানা বলেন, সমাবর্তনের নামে এত টাকা ফি নেয়াটা হতাশাজনক। একজন বেকার গ্র‍্যাজুয়েটের পক্ষে এত টাকা ফি দিয়ে সমাবর্তনে অংশগ্রহণ সম্ভব নয়। ফি কমানোর দাবির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের জোরদার অবস্থান থাকা জরুরি।

নিবন্ধনের সময়সীমা বাড়ানোর পরও ফি না কমালে সমাবর্তনের নিবন্ধন করবেন বলে জানান সাবেক শিক্ষার্থীরা। এছাড়াও তারা শিক্ষার্থীদের বিষয়ে বিবেচনা করে পুনরায় পরিকল্পনা করে সহনীয় ফি নির্ধারণের দাবী জানান।

এদিকে সাবেক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আয়োজক কমিটির সিদ্ধান্ত মোতাবেক যে সকল গ্রাজুয়েট ইতিমধ্যেই নির্ধারিত ফি পরিশোধ করে মূল সনদপত্র উত্তোলন করেছেন, তাদের সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সমাবর্তন ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আবুল হোসেন জানান, সমাবর্তনের ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, ছাত্রছাত্রীদের সংখ্যা অনুপাতে যা যথেষ্ট না। বিশ্ববিদ্যালয়সহ নির্ধারিত কিছু জায়গা থেকেও অর্থ সংগ্রহ করা হবে। বহুল কাঙ্ক্ষিত এই অনুষ্ঠানকে উৎসবমুখর করতেই সার্বিক আয়োজন। তবে রেজিস্ট্রার্ড শিক্ষার্থী ছাড়া অন্য কোনো অতিথি অংশগ্রহণ করতে পারবে না বলে জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা