বিনোদন
আইনি লড়াই মিটিয়ে রাহুল-প্রিয়াঙ্কা

‘স্বামী-স্ত্রী ছিলাম, সেটাই আছি’

বিনোদন ডেস্ক: শহর জুড়ে বৃষ্টি। তার মধ্যেই, না কি ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব। নতুন সুযোগ, আবার একসঙ্গে। নিজের ফেসবুকে এমনই এক পোস্ট দেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এমনিতেই চলতি বছর দোলের সময় থেকে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে শুরু করে। দুই তারকার একই কথা, ছেলে সহজের কথা ভেবেই সম্পর্ক সহজ করছেন তাঁরা। তবে মাঝে অন্তরায় হয়ে ছিল আইনি জটিলতা। এ বার আদালতের সিলমোহরে এক হলেন তাঁরা।

ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে রেখে আবারও এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। বলা যেতে পারে, এ হল রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেন, ‘‘আমরা একসঙ্গে সংসার করছি। খুব শীঘ্রই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল দুই তরফে, সেটার মিটমাট হল। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওঁর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই সময় কাটাই।’’

তা হলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়ঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’’

২০১৮ সাল থেকে তাঁদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় বয়ে গিয়েছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তার পরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা