ছবি: সংগৃহীত
বিনোদন

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

বিনোদন ডেস্ক

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে নিজের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই তা নিয়ে শুরু হয় আলোচনা।

গত শুক্রবার বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। ছবিতে হলুদ রঙের ফুলেল নকশার স্টাইলিশ স্লিভলেস পোশাকে দেখা যায় তাকে। খোলা চুলে রোদ পোহানোর সেই মুহূর্তগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’।

ছবিগুলোর ক্যাপশনে স্পর্শিয়া লেখেন, ‘শি অ্যান্ড দ্য সান’—অর্থাৎ, ‘সে এবং সূর্য’। ক্যাপশনেও ফুটে উঠেছে রোদে নিজের সঙ্গে কাটানো সেই মুহূর্তের আবহ।

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই স্পর্শিয়ার সৌন্দর্য ও গ্ল্যামারাস লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার তার নতুন লুক নিয়ে নিজেদের মতামতও জানিয়েছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

ফুড পয়জনিং থেকে নিরাপদ থাকার উপায়

এই সময়ে ফুড পয়জনিং খুবই পরিচিত একটি সমস্যা, কারণ এই সময়ে উচ্চ আর্দ্রতা ও জলী...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা