আন্তর্জাতিক

সেনা প্রত্যাহারে বিলম্ব হলে ইসরায়েলকে প্রতিরোধের ঘোষণা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ৩০ দিন সময় চেয়েছে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী ইসরাইয়েলকে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানিয়েছে হিজবুল্লাহ।

নভেম্বরে, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান হয়।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী লেবানন থেকে এবং হিজবুল্লাহ বাহিনী দক্ষিণ লেবানন থেকে ৬০ দিনের মধ্যে প্রত্যাহার করার কথা ছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার অর্থ্যাৎ ২৬ জানুয়ারি।

ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বলেন, লেবানন সেনাবাহিনী এবং ইউনিফিল (জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী) ইতোমধ্যেই হিজবুল্লাহ বাহিনীর স্থান গ্রহণ করেছে, যা চুক্তিতে নির্ধারিত ছিল। তবে, এই পদক্ষেপগুলো যথেষ্ট দ্রুত হয়নি এবং আরো কাজ বাকি রয়েছে।

মেনসার আরো বলেন, ইসরায়েল চায় চুক্তি অব্যাহত থাকুক, তবে তিনি সরাসরি উত্তর দেননি যে, ইসরায়েল কি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেছে বা ৬০ দিনের পর ইসরাইলি বাহিনী লেবাননে অবস্থান করবে কিনা।

আল জাজিরার প্রতিবেদক জেনা খোদর বৈরুত থেকে জানান, ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করছে, যাতে চুক্তির মেয়াদ আরো এক মাস বাড়ানো যায়।

খোদর আরো উল্লেখ করেন, হিজবুল্লাহ হুমকি দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা লেবাননে অবস্থান করে, তবে তারা তাকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করবে এবং প্রতিরোধ শুরু করবে।

হিজবুল্লাহ বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, চুক্তির ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর ইসরাইল অবশ্যই লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, এবং কোনো ধরনের চুক্তি লঙ্ঘন তারা মেনে নেবে না। তারা সতর্ক করেছে, ইসরায়েল যদি প্রত্যাহার না করে, তবে লেবাননের জনগণ ‘ইসরায়েলি দখলদারিত্ব’ প্রতিরোধ করার জন্য নতুনভাবে ব্যবস্থা নেবে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়ে দিয়েছেন, ইসরাইলকে অবশ্যই লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

এদিকে ইসরাইলি আর্মি রেডিও বৃহস্পতিকার সকালে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত ৩০ দিনের সময় দেওয়ার বিষয়ে আগের প্রশাসনের মতো আগ্রহী নয়। ট্রাম্প প্রশাসন চায়, নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন হোক।

তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের বিদায়ী রাষ্ট্রদূত রেডিওকে জানিয়েছেন, তিনি মনে করেন জেরুজালেম ও ওয়াশিংটন এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাবে এবং শেষ পর্যন্ত ইসরায়েল সময় বাড়ানোর অনুমতি পাবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা