সংগৃহীত ছবি
বিনোদন

সুসংবাদ পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম সিনমো ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করে বড় পর্দায় সাফল্যের মুখ দেখতে চলেছেন তিনি।

আগামী ৫ সেপ্টেম্বর কানাডায় শুরু হতে যাচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯ তম আসর। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব চলবে টানা ১১ দিন। সে উৎসবেই দেখানো হবে মেহজাবীনের ‘সাবা’।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসন্ন আসরে যে ছবিগুলো নির্বাচিত হয়েছে, তার একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সাথে স্থান করে নিয়েছে বাংলাদেশি সিনেমা সাবা।

জানা যায়, চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এমনটা জানিয়েছিলেন মেহজাবীন নিজেই। ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত এপ্রিলে মেহজাবীনের জন্মদিন উপলক্ষ্যে ‘সাবা’র পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমাটির খবর জানানো হয়। সেই খবরের তিন মাসেই এল নতুন সুসংবাদ।

প্রসঙ্গত, মেহজাবীন ছাড়া ‘সাবা’-য় আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচী প্রমুখ।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

গভীর রাত পর্যন্ত খোলা দোকান

ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা