ছবি: সংগৃহীত
রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখতে হবে- বিএনপি প্রার্থী নাজমুল

চট্টগ্রাম ব্যুরো:

সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখতে হবে, চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গ্রান্ড মাশাবি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদীয় আসন ২৯২ লোহাগাড়া সাতকানিয়া চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, ৫ ই আগষ্টে থানা থেকে লুণ্ঠিত অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে আসামীদের আটক করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা গনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে চাই, কেউ অবৈধ উপায়ে কেন্দ্রে দখলদারি করার অপচেষ্টা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি তা শক্ত হাতে প্রতিরোধ করবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে সকল গণমাধ্যম কর্মীর সহযোগিতা কামনা করেন তিনি।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিম উদ্দীন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন চৌধুরী সোহেলসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা